07/09/2026 : 12:09 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীর নজরুল মঞ্চে ফুটবল তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১১ ফেব্রুয়ারি ২০২১: 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যেই বিভিন্ন রেজিস্ট্রেশনপ্রাপ্ত ক্লাবগুলিকে বার্ষিক অনুদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, ইতিমধ্যে বিভিন্ন ক্লাব তা অনুদানও পাচ্ছে, পূর্বস্থলী এক নম্বর ব্লকে সরকারি অনুদানপ্রাপ্ত ক্লাবগুলিকে এদিন যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পূর্বস্থলীর নজরুল মঞ্চে দুটি করে ফুটবল তুলে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

এদিন মন্ত্রী তিনি জানান ইতিমধ্যেই পূর্বস্থলী এক নম্বর ব্লকের ৯৭টি ক্লাবকে মুখ্যমন্ত্রীর অনুদান দেয়া হয়েছে, মাল্টি জিম করার জন্য বেশকিছু ক্লাবকে টাকা দেওয়া হয়েছে, তার পাশাপাশি এদিন এই এলাকারই এক ১০৫ ক্লাবকে দুটি করে ফুটবল তুলে দেওয়া হলো খেলায় উৎসাহ প্রদানের জন্য, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মল্লিক, জেলা পরিষদের অধ্যক্ষ দপ্তর দেবাশীস নাগ, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্টজনেরা।

Related posts

পূর্ব বর্ধমানে করোনা সংক্রমণ একদিনে ২২১, পরিস্থিতি উদ্বেগজনক

ezeropoint +91 7797331771

জনগণের দ্বারা নির্বাচিত সরকার ও বিরোধীদের সম্মিলিত ভাবে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে

ezeropoint +91 7797331771

কৃষক সুরক্ষা অভিযানে মুস্থলীতে জেপি নড্ডার সভার প্রস্তুতি তুঙ্গে

ezeropoint +91 7797331771

মতামত দিন