07/09/2026 : 4:07 PM
আমার বাংলা

হাসপাতাল থেকে ছুটি পেলেন মুখ্যমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১২ মার্চ ২০২১:


হাসপাতাল সূত্রে আজ সকালেই জানা গিয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মমতা। আগের চেয়ে অনেকটাই সেরে উঠেছে আঘাতপ্রাপ্ত জায়গাগুলি।গত রাতে ভাল ঘুম হয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি নিজেও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করে দেখেন, পায়ের ফোলা কিছুটা কমেছে। সামগ্রিক পরীক্ষার ফলাফল দেখেই তাঁকে এদিন বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকদের বিশেষ দল।

আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পায়ে বিশেষ চটি দিয়ে হুইলচেয়ারে বসে এসএসকেএম থেকে বেরিয়ে এলেন, নিজের চেষ্টাতেই গাড়িতে উঠে বাড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী। ভোটের মুখে আগামী সপ্তাহ থেকে ফের দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি। হুইলচেয়ারে বসেই প্রচার শুরু করতে পারেন তৃণমূল নেত্রী।

Related posts

শারিরীক শিক্ষার শিবির

ezeropoint +91 7797331771

মেমারিতে হতে পারে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার সদর দপ্তর, জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল রাজ্য সরকার

ezeropoint +91 7797331771

কালনা মহকুমা প্রশাসনের বনসৃজন কর্মসূচি 

ezeropoint +91 7797331771

মতামত দিন