07/06/2026 : 3:07 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

শিবরাত্রি জল আনতে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৩ মার্চ ২০২১:


শিবরাত্রি জল আনতে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক। নিখোঁজ হয়ে যাওয়া যুবকের নাম সুবোধ ঘোষ বয়স 38 বছর। বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার মহদিপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গত ১১ তারিখ প্রতি বছরের ন্যায় এ বছরও শিবরাত্রি উপলক্ষে মালদার মহদিপুর থেকে মানিকচকে যায় গঙ্গায় জল আনতে। সুবল ঘোসের সঙ্গে ছিলেন ছেলে শুভদীপ ঘোষ। প্রতি বছরের ন্যায় এ বছরও তারা মানিকচক এ বাবা ও ছেলে একসঙ্গে যাই শিবরাত্রির জল আনতে।

সেখানে গিয়ে ছেলের হাতে মোবাইল দেয় সুবোধ ঘোষ তারপরে থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। চারিদিকে খোঁজাখুঁজি করার পর কোন সন্ধান না পাওয়ায়।আজ ইংরেজবাজার থানায় নিখোঁজ অভিযোগ করে পরিবারের সদস্যরা। নিখোঁজ হয়ে যাওয়া যুবকের ভাই সমীর ঘোষ জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানাতে চান যে তার দাদাকে যদি কেউ জীবিত অবস্থায় খুঁজে দিতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানালেন।

Related posts

মেদিনীপুরের মাটিতে কৃষক আন্দোলনের সমর্থনে সাংস্কৃতিক সমাবেশ

E Zero Point

তৃণমূলের বিরুদ্ধে চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ কালনায়

E Zero Point

মালদা শহরের প্রাণকেন্দ্রে কুড়ি ফুট উচ্চতার দুর্গা প্রতিমা

E Zero Point

মতামত দিন