23/07/2026 : 9:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অবশেষে ঘোষণাঃ মেমারি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্য

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৮ মার্চ ২০২১:


একুশের নির্বাচনী লড়াইয়ে প্রথমেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সবকটি আসনে প্রার্থী ঘোষণা করলেও বিরোধী দল সিপিআইএম সহ সংযুক্ত মোর্চা ধাপে ধাপে তাদের প্রার্থী ঘোষণা করলেও প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি তার দলের প্রার্থী ঘোষণায় দেরী করছিল।

আজ মেমারি বিধানসভার প্রার্থী ঘোষণা করা হলো আইনজীবি ও বর্ষীয়ান বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্য। এই ঘোষণায় মেমারির বিজেপির কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা যাচ্ছে। সকলেই তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যে পৌঁছে গেছেন।

অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার- খন্ডঘোষ – বিজন মন্ডল, বর্ধমান দক্ষিণ – সন্দীপ নন্দী, রায়না – মানিক রায়, জামালপুর – বলরাম ব্যাপারী, মন্তেশ্বর – সৈকত পাঁজা, কালনা – বিশ্বজিৎ কুন্ডু, বর্ধমান উত্তর – রাধাকান্ত রায়, ভাতার – মহেন্দ্র কোনার, পূর্বস্থলী দক্ষিণ – রাজীব ভৌমিক, পূর্বস্থলী উত্তর – গোবর্ধন দাস, কাটোয়া – শ্যামা মজুমদার, কেতুগ্রাম – মথুরা ঘোষ, মঙ্গলকোট – রানাপ্রতাপ গোস্বামী,  আউশগ্রাম – কলিতা মাঝি, গলসী – তপন বাগদি -নাম বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে।

Related posts

বোহারে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান

ezeropoint

বর্ধমান হাসপাতাল চত্বরের অ্যাম্বুলেন্স চালকদের মানবিক মুখ

E Zero Point

অস্ত্রসহ এক বিহারের যুবক গ্রেফতার

E Zero Point

মতামত দিন