06/09/2026 : 11:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হলো মেমারির লকগেট থেকে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৮ মার্চ ২০২১:


গতকাল থেকে দেড় বছরের শিশু শিবনাথ ক্ষেত্রপালের দেহ উদ্ধার হলো মেমারির লকগেট থেকে। মেমারি থানার ওসি দেবাশীষ নাগের তৎপড়তায় বর্ধমান থেকে আসা ডুবুরীবাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীরা গতকাল থেকে তন্নতন্ন করে ক্যানেলের মধ্যে খুঁজে চলেছিলো। গতকাল সন্ধ‍্যা পর্যন্ত মেমারি ও বৈঁচীর লকগেট বন্ধ রেখে কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে আজ বিকালে মেমারির লকগেট থেকে ডুবুরী অমরজিৎ শর্মা  তার দেহটিকে উদ্ধার করে। এই ঘটনায়া স্বাভাবিক ভাবে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত কাল পূর্ব বর্ধমান জেলার মেমারির দু’নম্বর ওয়ার্ডের উদয় পল্লী  ডিভিসির ক‍্যানেলের ধারের বাসিন্দা মিঠুন ক্ষেত্রপালের দেড় বছরের পুত্র শিবনাথ ক্ষেত্রপাল নিখোঁজ হয়।

Related posts

শুধু কি আশ্বাস!!! মেমারির সাতগেছিয়া রবীন্দ্র নজরুল কলেজের ভবিষ্যত কি অন্ধকারে?

ezeropoint +91 7797331771

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী

ezeropoint +91 7797331771

ভাতারে রথযাত্রা উৎসবে নিয়ম-রক্ষার পুজো

ezeropoint +91 7797331771

মতামত দিন