26/08/2026 : 8:00 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুর বিধানসভার প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে মিছিল

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২৩ মার্চ২০২১:


পূর্ব বর্ধমান জেলার, জামালপুর বিধানসভার, বেরুগ্রাম অঞ্চলের শম্ভুপুর, চক্ষনজাদি এলাকায় তৃণমূল কংগ্রেসের ডাকে এবং জামালপুর বিধানসভার প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে একটি মিছিল করা হয় ।

বর্ধমান জেলার জামালপুর ব্লকে ১৭ এপ্রিল বিধানসভা নির্বাচন আর সেই জামালপুর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজকের তৃণমূল কংগ্রেসের ভোটের জনসভা ও মিছিল।

জানা যায় জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয় ও তার সাথে ছয় থেকে সাত টা গ্রামের মধ্য দিয়ে মিছিল পরিক্রমা করা হয়।

তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরা এবং ১৭ই এপ্রিল জামালপুর বিধানসভার নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক মাঝির বার্তা মানুষের কাছে পৌঁছাতেই ও বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এই জনসভা আয়োজিত করা হয় বলে জানান জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। মেহেমুদ খান আরও বলেন, মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, তাই ২০২১-এর বিধানসভা ভোটে আমাদের প্রার্থী অলোক কুমার মাঝি বিপুল ভোটে জয়ী হবে ।

এই জনসভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সহ-সভাপতি, জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান সহ তৃণমূল কংগ্রেসে অন্যান্য নেতৃত্বরা।

Related posts

শততম আবির্ভাব দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

E Zero Point

বর্ধমানে স্বেচ্ছাসেবী সংস্থার মানবতার দেওয়াল ও গর্ভবতীদের ফ্রী টোটো

E Zero Point

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মেমারি ১ ব্লকে

E Zero Point

মতামত দিন