17/07/2026 : 12:16 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ভোটের খবরঃ সরকারে এলে আমরা বিক্রী হবো না- বাম প্রার্থী সনৎ ব্যানার্জী

জিরো পয়েন্ট নিউজ অনন্যা পাল, সাতগেছিয়া, ২৪ মার্চ ২০২১:

মেমারি ২ ব্লকের অন্তর্গত গন্ধর্বপুর, পাহাড়হাটি, রুকুনপুর, কুচুট এলাকায় মেমারি বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই এম প্রার্থী কমরেড সনৎ ব্যানার্জীর সমর্থনে এক নির্বাচনী মিছিল করা হলো। প্রার্থী সহ নেতৃত্ব কর্মী সমর্থক সহ অসংখ্য মানুষ মিছিলে পা মেলান। এলাকার মানুষজন স্বতস্ফুর্তঃ ভাবে এগিয়ে আসেন এবং প্রার্থীর বাড়ী বাড়ী প্রচারে মহিলা পুরুষ ফুল মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বামপ্রার্থী সনৎ ব্যনার্জী গরীব মেহনতি মানুষ আশ্বাস দেন আমরা সরকারে এলে আমরা বিক্রী হবো না। আমরা শ্রমিক কৃষকের কথা শুনবো তাদের ফসলের ন্যায্য দামের কথা ভাববো, শিল্প হবে, এসএসএসি পরীক্ষা হবে, টাকা ছাড়া চাকরী হবে, দুর্নিতীমুক্ত বাংলা হবে।


তিনি আরও বলেন, এখন তো নতুন স্লোগান খেলা হবে। আমরা জানতে চাই কিসের খেলা হবে ভাই, তোমাদের ক্ষমতা দখলের লটারী খেলা? আমার দাদা, দিদির কোন কাজ জুটবে না? আমার ভাই যে লকডাউনে পড়াশুনা ছেড়ে রোজগারের সন্ধানে ফুটপাতে বসে তাকে স্কুলে নিয়ে আসার কোন ব্যবস্থা হবেনা? আমার দাদু ঠাকুমার চালা ঘর পাকা হবেনা?

Related posts

যুব তৃণমূল কংগ্রেসের সাইকেল মিছিল মেমারিতে

E Zero Point

অসহায় বৃদ্ধার শেষকৃত্যে মেমারির আঁচল

E Zero Point

পূর্বস্থলীর নার্সারিগুলি আবার কাজ শুরু করেছে

E Zero Point

মতামত দিন