07/09/2026 : 4:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

তাঁতশিল্পীদের এলাকায় কংগ্রেসের নির্বাচনী প্রচার

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৮ মার্চ ২০২১: 


পূর্বস্থলী এক নম্বর ব্লকে শ্রীরামপুর পঞ্চায়েতের দক্ষিণ শ্রীরামপুর এলাকার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অভিজিৎ ভট্টাচার্য সারলেন নির্বাচনী প্রচার। নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি এদিন দেওয়াল লেখার পর একটি পথসভার এবং জনসংযোগ সাড়েন।

তিনি এদিন বলেন এই এলাকা তাঁতশিল্পীদের এলাকা, নির্বাচনে জয়লাভ করে এলে তাঁতিদের জন্য অবশ্যই কিছু করব। পাশাপাশি লক ডাউনে বহু মানুষই অসহায় অবস্থায় দিন কাটিয়েছে। তাদের হাতে পয়সা নেই কংগ্রেস ক্ষমতায় এলে ন্যায় প্রকল্পের মাধ্যমে প্রত্যেক খেটে খাওয়া গরিব মানুষকে পাঁচ হাজার সাত শ টাকা করে দেওয়া হবে।

যে সমস্ত রাজ্যে কংগ্রেস পরিচালিত সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যে এগুলি চালু রয়েছে। পাশাপাশি এদিন অভিজিৎ ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে কংগ্রেস কর্মীদের সাথে হাজির ছিলেন সিপিআই এম কর্মী এবং আইএফএফের কর্মী সমর্থকরাও।

Related posts

স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিতে কম্বলদান মেমারিতে

ezeropoint +91 7797331771

ভবিষ্যতে শফিকুল কে তদন্তহীন ভাবে গ্রেপ্তার করলে,আদালত তা বুঝে নেবে ; কলকাতা হাইকোর্ট      

আদিবাসী ভাষার স্কুলের উদ্বোধন সাতগেছিয়াতে

ezeropoint +91 7797331771

মতামত দিন