30/08/2026 : 12:42 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনার আতঙ্ক গ্রাস করেছে ভোটকর্মীদের মধ্যে

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২১ এপ্রিল ২০২১: 


আগামীকাল বৃহস্পতিবার ষষ্ঠ দফায় পূর্বস্থলীর উত্তর বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে এদিন পূর্বস্থলীর দু নম্বর ব্লক কৃষক বাজারে ইতিমধ্যেই পৌঁছেছে দূরদূরান্ত থেকে আসা ভোটকর্মীরা।

ভোটের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা দেবেন তাঁরা ভোটকেন্দ্রের উদ্দেশ্যে, অনেকেরই মনে আতঙ্ক রয়েছে কোভিডের কারণে, ভোটকর্মীদের বক্তব্য এই খানে মানা যাচ্ছে না স্বাস্থ্যবিধি, কৃষক বাজারের ভেতরে হওয়া মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টারে সামাজিক বিধিকে লাটে তুলে উপচে পড়ছে ভিড়।

অনেকেরই মুখে নেই মাস্ক। পাশাপাশি শীতলকুচির ঘটনাও মনে আতঙ্ক গ্রাস করেছে ভোটকর্মীদের। একপ্রকার বলাই বাহুল্য একপ্রকার আতঙ্ক নিয়ে ভোটের কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা।

Related posts

পাঁচ দশকের বেশি সময়ে ভাড়াবাড়িতে কৈচর পুলিশ ফাঁড়ি

E Zero Point

পুরসা হাসপাতালে করোনার লালা পরীক্ষা

E Zero Point

অবৈধভাবে বালি পাচারের অভিযোগে দুটি লরি সহ দুই চালক কে গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন