30/08/2026 : 6:14 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

মালদহের হরিশ্চন্দ্রপুরে মমতা ব্যানার্জির নির্বাচনী জনসভা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২১ এপ্রিল ২০২১:


বিনামূল্যে রেশন ও পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড‌ পেতে হলে এবং এনপিআর ও এনআরসি থেকে বাঁচতে ‌হলে তৃনমূলকে ভোট দিন’ নির্বাচনী জনসভায় বললেন তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জি।চাঁচল ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার দুই প্রার্থী নিহার রঞ্জন ঘোষ এবং তজমুল হোসেনের সমর্থনে আজ দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নির্বাচনী জনসভা করলেন মালদহের হরিশ্চন্দ্রপুর বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার চত্বর তুলসিহাটা মার্কেটে।

এই সভায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই লাখ খানেক লোকের সমাবেশ হয়েছিল। এদিনের নির্বাচনী জনসভা ঘিরে দুই বিধানসভা এলাকার কর্মী-সমর্থকদের মধ্যে ছিল চরম উদ্দীপনা। দুই বিধানসভা অঞ্চলের কাতারে কাতারে মানুষ সকাল দশটা থেকেই মমতা ব্যানার্জির নির্বাচনী জনসভায় ভিড় জমায়।

Related posts

করোনা আবহে পূর্বস্থলীর ১২৪টি রাসপূর্ণিমার পুজো জৌলুসহীন

E Zero Point

মন্তেশ্বর ব্লক সভাপতির নাম ঘোষণা হওয়ার পর কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

E Zero Point

মাধ্যমিক পরীক্ষার্থী নিজেই টোটো চালিয়ে পরীক্ষা কেন্দ্রে

E Zero Point

মতামত দিন