07/09/2026 : 9:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

রায়নায় খুন তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির দিকে

জিরো পয়েন্ট নিউজ নিউজ, কল্যাণ দত্ত, বর্ধমান, ৩ মে ২০২১:


নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অশান্তি পূর্ব বর্ধমানের রায়নায় সমসপুর গ্রামে।  তৃণমূল কর্মী গণেশ মালিক (৬০)কে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল ভোটের রেজাল্ট শুনে বাড়ি ফেরার পথে বিজেপি দুষ্কৃতকারীরা হঠাৎই কয়েকজন তৃণমূল কর্মীর উপর লাঠী, রড, তরোয়াল নিয়ে আক্রমণ করে। তাদের বাঁচাতে গেলে আক্রমণ করা হয় গণেশ মালিককেও। এরপরই আশঙ্কাজনক অবস্থায় গণেশ মালিক সহ ৫ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গণেশ মালিকের মৃত্যু হয়।

ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানার পুলিশ। পুলিশ দোষীদের খোঁজে তল্লাশী শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে হামলার ঘটনায় যুক্ত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। যদিও বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবী করা হয়েছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

Related posts

নজরুল স্মৃতি সংঘের রক্তদান শিবির

ezeropoint +91 7797331771

সুজিতের পাঠশালায় নববর্ষ উদযাপন

ezeropoint +91 7797331771

মেমারিতে শুরু হতে চলেছে ভ্রাম্যমাণ পাঠশালা

ezeropoint +91 7797331771

মতামত দিন