01/03/2026 : 4:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ঈদের শুভেচ্ছা বিনিময় মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৪ মে ২০২১:


ঈদ মানুষের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। কিন্তু গতবছরও করোনা পরিস্থিতিতে ঈদ পালন হয়েছিল এবছরও একই ভাবে ঈদ পালন হচ্ছে। রাজ্যে সম্প্রীতির লক্ষ্যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনকেই সমর্থন করেছেন। ভোট পরবর্তী সময়ের পরও তৃণমূল কর্মীরা মানুষের পাশে থেকেছে।

বৃহস্পতিবার মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস ১৫ নং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি যুব নেতা সৌরভ সাঁতরা ও যুব নেতা প্রসূন দাসের সহযোগিতায় ওয়ার্ডের সকল নাগরিকগণকে লাচ্চা, সিমুই, চিনি ইত্যাদি খাদ্য সামগ্রী দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করলো।

উক্ত শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক সৌরভ ঘোষ সহ ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ সুরমান, যুব নেতা সেখ বিল্টু, সেখ বাসিদ সহ সকল নেতৃত্ব।

Related posts

বহরমপুর ব্লকে – বেহাল রাস্তা নিশ্চুপ পঞ্চায়েত প্রশাসন

E Zero Point

বর্ধমানে ১৭২ ও জেলায় ৫৬১ জন করোনা আক্রান্ত

E Zero Point

কলকাতা হাইকোর্টের নির্দেশে ‘স্বাধীনতা’ পেল আরামবাগ টিভি

E Zero Point

মতামত দিন