07/09/2026 : 4:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

ইহলোক ত‍্যাগ করলেন প্রবীণ সাংবাদিক আসগর আলি

  1. জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১৭ মে ২০২১:

ছাব্বিশ বছর পূর্বে সাংবাদিক আসগর আলি হাত দিয়ে জন্মহয় পল্লী পাঙ্গন পাক্ষিক পত্রিকার। যা আজও নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে আসছে। তবে পত্রিকার প্রতিষ্ঠাতা আর নেই আমাদের মধ্যে। গতকাল রাত্রি সাড়ে নটার সময় পারি দিয়েছেন পরলোকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। নির্ভীক নিরপেক্ষ সাংবাদিক ছিলেন আসগর বাবু। বরাবরই তিনি অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। ফলে বহুবার তাকে বিভিন্ন ভাবে হেনস্তা হতে হয়েছে।  এমনকি বহু মিথ্যা মামলায় তাকে আদালতে যেতে হয়েছে।

পরিবার সুত্রে জানা গেছে গত ২০১৮ সালের এপ্রিল মাস নাগাদ ব্রেন স্টোকে আক্রান্ত হন তিনি। তারপর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা করা হয়। চিকিৎসায় তিনি আংশিক সুস্থ হলেও তার শরীরের ডান দিক অকেজো হয়ে যায়। কিছুদিন পর তিনি একটু চলাফেরা করতে পারলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এরমধ্যের দ্বিতীয় ও তৃতীয় স্টোক আক্রান্ত হন। তারপর থেকেই দীর্ঘদিন তিনি (প্যারালাইসিস) হয়ে বিছানাগ্রস্থ ছিলেন। গত দুইদিন পূর্বে তার শারীরির অবনতি হয়। রবিবার রাত্রি সাড়ে নটা নাগাদ হঠাৎই তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেন।  করোনা আবহে সরকারী বিধি মেনে সোমবার দুপুরের জোহরের নামাজ বাদে তাকে পুরসার ঈদগাহের পাশে কবরস্থানে, তাঁর দাফন কাজ সম্পুর্ন করা হয়।

নির্ভিক সাংবাদিকের প্রয়ানে সাংবাদিক মহলে শোকের ছায়া। বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির সভাপতি বৈদ্যনাথ কোঙার শোক প্রকাশ করে বলেন, আমরা এক নির্ভিক সাংবাদিককে হারালাম।

Related posts

কালনায় রক্তদান শিবির

মেমারিতে চুণী কাপ ফুটবল প্রতিযোগিতা

ezeropoint +91 7797331771

বর্ধমানে জি টি রোড এর উপর গাছ পড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ

মতামত দিন