08/09/2026 : 11:18 PM
আমার দেশ

সুরক্ষার কারণে ভারতীয় সেনাপ্রধান এম এন নারাভানে দুদিনের নাগাল্যান্ড সফরে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২১ মে ২০২১:


ভারতীয় সেনাপ্রধান এম এন নারাভানে দুদিনের নাগাল্যান্ড সফরে ২০ মে ডিমাপুরে গিয়ে পৌঁছেছেন। সেখানে তিনি উত্তর-পূর্বাঞ্চলের কর্ম পরিচালন প্রস্তুতি এবং সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করেন।
সেনাবাহিনীর প্রধানকে লেফটেন্যান্ট জেনারেল জনসন ম্যাথিউ, জেনারেল অফিসার কমান্ডিং, স্পিয়ার কর্পস সহ বিভাগীয় কমান্ডাররা উত্তর সীমান্তের বর্তমান পরিস্থিতি এবং পরিচালন ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।


সুষ্ঠুভাবে সীমান্তে নজরদারি বজায় রাখার জন্য সেনাপ্রধান শ্রী নারাভানে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। এর পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি বজায় রাখার জন্য তিনি আহ্বান জানান।
সেনাপ্রধানের আজ দিল্লি ফিরে আসার কথা।

Related posts

ভারতে পরপর দু’দিন ৯ লক্ষের বেশি নমুনা পরীক্ষা হয়েছে

আদিবাসীদের ক্ষমতায়নের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান

ezeropoint +91 7797331771

নানা রঙের ফুলকপি – জেনে নিন এই কপি গুলি কতটা স্বাস্থ্যসম্মত

ezeropoint +91 7797331771

মতামত দিন