07/06/2026 : 3:12 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

এবারও স্তব্ধ ২০০ বছরের রথের চাকা, মনখারাপ স্থানীয়বাসীর

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১২ জুলাই ২০২১:


রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম,
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে ‘আমি দেব’, রথ ভাবে ‘আমি’,
মূর্তি ভাবে ‘আমি দেব’—হাসে অন্তর্যামী…

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ও স্বাস্থ্যবিধির কথা মান্যতা দিয়ে মুর্শিদাবাদের কান্দি রাধাবল্লব জিউর মন্দিরের রথযাত্রা এবছর বন্ধ রাখলো মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের সেবায়েত জানিয়েছেন বিগত ২০০ বছর ধরে তৎকালীন কান্দির রাজা গৌরাঙ্গ গোবিন্দ সিংহ কান্দির রাধাবল্লব জিউর মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার প্রচলন করেছিল।

নীলাচল পুরীর রথের মতো এখানেও জগন্নাথ দেবকে রথের দিন রথে চাপিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হতো ও উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে আবার রথে চাপিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা কে তার নিজের মন্দিরে নিয়ে আসা হতো কিন্তু বিগত কয়েক বছর ধরে কান্দির রাধাবল্লব জিউর মন্দিরের জগন্নাথ দেবের মাসির বাড়ি পরিচর্যার অভাবে পরিতপ্ত হয়ে যাবার কারণে রাধাবল্লব জিউর মন্দিরেয় অস্থায়ী মাসির বাড়ির ব্যাবস্থা করা হত। কিন্তু ২০২০ সালে করোনা মহামারীর জেরে বন্ধ থাকে কান্দির রাধাবল্লব মন্দিরের রথযাত্রা। ২০২১ সালে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ এখনো কাটেনি যার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জমায়েত না করতে ও রথযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার জন্য এ বছরও রথযাত্রা বন্ধ রাখবে মন্দির কর্তৃপক্ষ।

বিষন্নতার সঙ্গে এবছরের রথযাত্রা পালিত হবে কান্দির রাধাবল্লব জিউর মন্দির। শুধুমাত্র পুজো টুকুই বহাল রেখে ও অস্থায়ী মাসির বাড়িতে জগন্নাথ দেবকে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে মন্দিরের প্রধান পুরোহিত প্রশান্ত অধিকারী। রথের চাকা না ঘোড়াই কান্দি বাশির ব্যাপক মন খারাপ। সামনের বছর করোনা মহামারী কেটে আবার যেন রথের দড়ি টানতে পারে সেই প্রার্থনা করছে এখন জগন্নাথ বলরাম সুভদ্রা এর কাছে ভক্তরা।

Related posts

চন্দননগরের কন্টেনমেন্ট জোনগুলি খতিয়ে দেখলেন পৌর প্রশাসক স্বপন কুন্ডু

E Zero Point

কোভিড আক্রান্ত প্রসূতির পাশে সিপিআইএম পার্টি কর্মীরা

E Zero Point

জামালপুরে তৃণমূলের উদ্যোগে ত্রিপল ও খাদ্যসামগ্রী দান

E Zero Point

মতামত দিন