22/07/2026 : 4:44 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৩ অগাষ্ট ২০২১:


গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হল।এই উপলক্ষে মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস পরিচালিত গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত। যদিও এবছর করোনা জেরে পরীক্ষা বাতিল হয়েছিল।

নবম শ্রেণীর রেজাল্টের ভিত্তিতে প্রকাশিত করা হয়েছিল মাধ্যমিকের রেজাল্ট। সেইমতো কৃতি ছাত্র-ছাত্রীদের এদিন গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন গয়েশবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান নাইমা খাতুন, উপপ্রধান কোহিনূর বিবি, পঞ্চায়েত সম্পাদক কিংশুক সাহা, তৃণমূল নেতা মিরাজুল বস্নি, আবু সুফিয়ান, সফিকুল আলম, পঞ্চায়েত সদস্য উমর ফারুক, এস মোহাম্মদ সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা।

Related posts

রুরাল ডাক্তারদের সম্মেলন মেমারিতে

E Zero Point

তৃণমূলের বিগ্রেড সমাবেশের দেওয়াল লিখন

E Zero Point

পূর্বস্থলীতে রক্তদান শিবির ও প্রতিবন্ধীদের রিক্সা দান

E Zero Point

মতামত দিন