08/09/2026 : 4:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রথযাত্রার শুভদিনেই যাত্রা শুরু হল মেমারি বাজারের

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ১২ জুলাই ২০২১:


মুদিখানার বাজার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এখন অনলাইনে, মেমারি বাজার অ্যাপের শুভ সূচনা রথযাত্রা শুভক্ষণে মহারাজ অনুষ্ঠান বাড়িতে।
ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন সবকিছুই অনলাইন। তাই মুদিখানা বাজার অথবা সাংসারিক নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করবার জন্য মেমারি শহরের নিজস্ব অ্যাপের সূচনা হলো মেমারি বাজার নামে। সুলভ মূল্যে ও গুণগত মানের দৈনন্দিন জীবনের সমস্ত দ্রব্যাদি অনলাইনে অর্ডার করা যাবে এই অ্যাপ ডাউনলোড করে।

মেমারি বাজারের কর্ণধার প্রশান্ত হাজরা জানান যে, করোনার আবহে লকডাউনের সময় যখন দোকান বাজার বন্ধ ছিল তখন থেকেই মেমারিবাসীর জন্য কিছু করার তাগিদ জন্মেছিলো মনে। মেমারি নিজস্ব অনলাইন বাজার করার স্বপ্ন আজ পূরণ হলো। শুধু করোনা কালের জন্যই নয় ব্যস্ততম জীবনে মুদিখানাদোকানের ভিড় থেকে মুক্তি দেবে মেমারি বাজার অনলাইন মুদিখানা দোকান।

সোমাবার রথযাত্রার শুভদিনেই যাত্রা শুরু হল মেমারি বাজারের। স্বভাবতই মেমারিবাসীরা খুশি মেমারির নিজস্ব অনলাইন বাজারে।

Related posts

বামেদের নেতাজী জন্মদিবস পালন

শিক্ষক দিবসে রক্তদান করলেন শিক্ষক-শিক্ষিকারা

ezeropoint +91 7797331771

কারখানায় কাজ করার সময় জখম শ্রমিক

ezeropoint +91 7797331771

মতামত দিন