07/09/2026 : 2:05 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখার রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৪ জুলাই ২০২১:


আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, রাজ্যের বাম ভাবার্দশে দীক্ষিত সরকারী কর্মচারীদের আশা ভরসাস্থল এখনো রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। প্রাকৃতিক দুর্যোগ খরা, বন্যা কিংবা করোনা অতিমারী মোকাবিলা সহ সামাজিক দায়বদ্ধতায় সব সময় মানুষের সাথে সেই ১৯৫৬ সাল থেকেই।
সম্প্রতি রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, পূর্ব বর্ধমান জেলা শাখা একটি ‘স্বেচ্ছায় রক্তদান’ শিবির আয়োজন করলো  ১২ই জুলাই কমিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন মানস গুমটা, সাধারণ সম্পাদক, এ্যসোসিয়েশন অফ হেলথ্ সার্ভিস ডক্টরস্।
রাজ্য কো-অর্ডিনেশন কমিটি পূর্ব বর্ধমান জেলা শাখার রক্ত দান কর্মসূচিতে ১০ জন মহিলা সহ মোট ৬০ জন রক্ত দান করেন। প্রসঙ্গগত উল্লেখ্য WBMOA কোটা ছিল ৭ জন, রক্ত দিয়েছেন ৮ জন।

Related posts

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক যুবকের

এক নজরেঃ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন

ezeropoint +91 7797331771

মন্ত্রীর পৈত্রিক গ্রামের রাস্তা বেহাল

ezeropoint +91 7797331771

মতামত দিন