01/03/2026 : 9:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সাত সকালে মন্তেশ্বরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারঃ মেয়ের অভিযোগ বাবাকে খুন করেছে স্বামী

জিরো পয়েন্ট নিউজ কমল বড়া, মন্তেশ্বর, ১৪ জুলাই ২০২১:


সাত সকালে মন্তেশ্বরের থানার নবদ্বীপ বর্ধমান রোডের পাশে দীর্ঘ নগর এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতের পরিবারের অভিযোগ ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।

এ দিন বুধবার সকালে নূর আলম মিদ্দে নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় দোকানের বারান্দা থেকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ। ভারী কোনো বস্তু দিয়ে তাঁর মুখে এবং মাথায় আঘাতের পরই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এমনই অনুমান পুলিশের।

মৃতের মেয়ে সুরবালি খাতুনের অভিযোগ, তাঁর বাবাকে খুনের পিছনে রয়েছে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি। মৃতের মেয়ে সুরবালি খাতুনের দাবি জোরপূর্বক তার বাবার থেকে তাঁর স্বামী সমস্ত জমি জায়গা সম্পত্তি সব লিখিয়ে নেয়।

পরে তাঁর স্বামী জানতে পারে তার নামে জমি জায়গাগুলি রেকর্ড হয়নি, আর সেই কারণেই গতকাল সন্ধ্যায় তাঁর বাবাকে ফোন করে হুমকিও দেয় সে। গতকাল রাতে বাড়ি ফিরে তার বাবা পুরো ঘটনা বলেছিল. এরপরই এদিন সকালে বাবার মৃতদেহ উদ্ধার হয়।

বাবাকে খুন করেছে স্বামী নসরত শেখ এমনই অভিযোগ তাঁর। ঘটনাস্থলে এসে পৌঁছেছে মন্তেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানা।

Related posts

ভাতারে একই জায়গায় পর পর দুদিন পথ দুর্ঘটনা

E Zero Point

ইয়াস যুদ্ধে পূর্ব বর্ধমান মেরীনার্স, প্রকৃতির রোষাণলকে ৩ গোল দেওয়ার শপথ !

E Zero Point

সমবায় থেকে খেলে উগলে ফেলতে হবেঃ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

মতামত দিন