07/09/2026 : 5:07 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পুলিশ ফাঁড়ি না সরানোর দাবীতে বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ১৪ জুলাই ২০২১:


দীর্ঘদিন ধরে রয়েছে কাটোয়া ২নং ব্লকের অগ্ৰদ্বীপ পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ি থাকার জন্য এলাকার মানুষেরা নিরাপদে বসবাস করেন। অগ্ৰদ্বীপ পুলিশ ফাঁড়ি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কালিকাপুরে।

সেই খবর জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যাবেলায় পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ করলো অগ্ৰদ্বীপ ব্যবসায়ী সমিতি ও এলাকার মানুষেরা। তাদের দাবি পুলিশ ফাঁড়ি অগ্ৰদ্বীপ বাজার থেকে সরানো যাবে না। তারা বললেন পুলিশ ফাঁড়ি অন্য জায়গায় স্থানান্তরিত হলে দোকান বাজার ও এলাকার মানুষদের সমস্যা সম্মুখীন হতে হবে।

পুলিশ ফাঁড়ি পুনরায় অগ্ৰদ্বীপ বাজারে থাকার দাবিতে তারা দারস্থ হলেন প্রশাসনের কাছে। পুলিশ ফাঁড়ির ছোট বাবু থাকার জন্য কোন আলোচনা হয়নি একথা বলেন ব্যবসাদাররা। বুধবার বাজার বন্ধ রেখে গণ অবস্থান আন্দোলন কর্মসূচি করবেন বলে ঘোষণা করলেন তারা।

Related posts

মঙ্গলকোটে শীত বস্ত্র বিতরণ

ezeropoint +91 7797331771

৩২তম ট্রাফিক সপ্তাহের উদ্বোধন বর্ধমান শহরে

ezeropoint +91 7797331771

মেমারিতে আধার কার্ড বাতিল চিঠি পেয়ে মাথায় হাত বাসিন্দাদের

ezeropoint +91 7797331771

মতামত দিন