08/09/2026 : 7:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মানসিক অবসাদে অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী মহিলা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৫ জুলাই ২০২১:


মানসিক অবসাদে অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হলেন বছর ৩৯ এর এক মহিলা। মৃতা ওই মহিলার নাম সাগরিকা ঘোষ। মেমারি থানার পালসিট খারগ্রাম এলাকায় তার বাড়ি। মৃতের স্বামী কাশীনাথ ঘোষ জানান শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

বুধবার বিকেলে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির ছাদে অর্ধদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর মেমারি থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।

মেমারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পরে মেমারি থানার পুলিশ, মৃতদেহটি উদ্ধার করে মেমারি পুলিশ মর্গে নিয়ে আসেন। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেহটি পাঠানো হবে।

Related posts

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসে রদবদলঃ মেমারি শহর কমিটির সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী

ezeropoint +91 7797331771

মেমারি কদমপুকুর এলাকায় পথ দুর্ঘটনা

ezeropoint +91 7797331771

আগামী বাংলা গঠনে প্রবুদ্ধ নাগরিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

ezeropoint +91 7797331771

মতামত দিন