07/09/2026 : 5:19 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

জাতিগত শংসাপত্র বিতরণ কর্মসূচি রায়নায়

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, রায়না, ২৯ জুলাই ২০২১:


শুরু হল বাড়ি বাড়ি ঘুরে জাতিগত শংসাপত্র বিতরণ কর্মসূচি। এই কর্মসূচির শুভ উদ্বোধন হল পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না ২নং ব্লকে। যে সকল আবেদনকারী জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হল শংসাপত্র প্রদানের কাজ।

জানা গেছে, রায়না ২নং ব্লকের প্রায় সাড়ে তিন হাজার মানুষকে এই শংসাপত্র প্রদান করা হবে।
এদিন রায়না বিধানসভার বিধায়িকা তথা জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা স্বয়ং উপস্থিত ছিলেন এই কর্মসূচির উদ্বোধনে।

তাছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এসডিও কৃষ্ণেন্দু মন্ডল, বিডিও অনীশা যশ, জয়েন বিডিও পার্থ সারথি রায় চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক সহ অন্যান্যরা।

Related posts

কালনা মহাকুমার যুব কর্মসূচি সফলে সভা আনুখালে

বৃক্ষরোপন কর্মসূচি বিজ্ঞান মঞ্চের

ezeropoint +91 7797331771

অবশেষে গ্রেপ্তার জায়েন্ট সিং

মতামত দিন