29/08/2026 : 9:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

তৃণমূল নেতাদের বর্ধমানে জলমগ্ন এলাকা পরিদর্শন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৩০ জুলাই ২০২১:


বর্ধমান শহরের ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চারদিন বৃষ্টির জলে ডুবে যাওয়া যে সমস্ত এলাকার মানুষজন রয়েছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো শুক্রবার।, যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের ত্রিপল দেওয়ার ব্যবস্থা হলো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

দুবরাজ দীঘি, ঘোষপাড়া, আলু ডাঙ্গা, কেতলিপুকুর এই সমস্ত জায়গায় পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ছিলেন ওই এলাকার নেতৃত্ব ইফতেখার আহমেদ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতি বছরই বর্ষার সময় বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে যায় আর বিধায়ক থেকে শুরু করে শাসকদলের নেতারা এসে কিছু সাময়িক সমাধান করে চলে যান। জলনিকাশী ব্যবস্থার স্থায়ী সমাধান চায়ছে সাধারণ মানুষ।

Related posts

কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরুদ্ধে বিক্ষোভ কালনায়

E Zero Point

​মেমারিতে রাম নবমী উদযাপন কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

ezeropoint

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন

E Zero Point

মতামত দিন