26/08/2026 : 4:40 PM
অন্যান্য

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, ৩০ জুলাই ২০২১:


করোনা পরিস্থিতিতে সারা রাজ্যে অক্সিজেনের সংকট দেখা দিয়েছিল। আর তারপর থেকে রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপনের উপর জোর দেওয়া হয়েছে | বিভিন্ন সমাজসেবী এবং ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও বৃক্ষরোপনের বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে | এমনকি বিবাহের অনুষ্ঠানে নবদম্পতিকে অতিথিদের হাতে বৃক্ষ তুলে দিতে দেখা গেছে |


মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করে হয় l ওই অনুষ্ঠানে বৃক্ষ রোপন করে সূচনা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী |
তিনি বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা নিয়ে বলতে গিয়ে বলেন যে, একটি গাছ একটি প্রাণ | আর সে কারণেই আগামী প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ করতে হবে যাতে আগামী প্রজন্ম দূষণমুক্ত পরিবেশে বাঁচতে পারে | বৃক্ষরোপণের পাশাপাশি তিনি মন্তেশ্বর এর ধেনুয়া মোড়ে একটি সভা করেন | এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার নেতা-নেত্রী বর্গএবং বিশিষ্টজনেরা। মেমারি দু’নম্বর ব্লক অন্তর্গত সাতটি পঞ্চায়েতে ও বিজুর দু’নম্বর পঞ্চায়েতে আশাপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ সূচনা করা হয়

Related posts

ছাগলের অস্বাভাবিক মৃত্যুর সন্দেহ গিয়ে পরেছিল ঠিকাদারের উপর, গালিগালাজ করায় গলা কেটে খুন করা হয় প্রৌঢ়াকে, পোলবা খুনে চাঞ্চল্যকর তথ্য

E Zero Point

অন্ধ্রপ্রদেশ সরকারের ভাইজাগ গ্যাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ

E Zero Point

মেমারি কৃষ্ণবাজারে লকাডাউনে গৃহবন্দী মানুষকে সাহায্য করল

E Zero Point

মতামত দিন