17/07/2026 : 1:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির গৃহবধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৫ অগাষ্ট ২০২১:


গত মঙ্গলবার মেমারি দু’নম্বর ব্লকের পাহাড়হাটী কন্দর্পপুর এলাকায় দুই কন্যার জননী শাশ্বতী সরকার(৩১) কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শাশ্বতী সরকারের বাবা শ্যামলকুমার ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ পূর্বেই স্বামী বিশ্বজিৎ সরকারকে গ্রেপ্তার করে।

বুধবার রাতে বধূ নির্যাতনের অভিযোগে শাশ্বতী সরকারের শ্বশুর সুশীল সরকার ও শাশুড়ি পুষ্পাঞ্জলী সরকারকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পাঠানো হয় আজ।

শাশ্বতী সরকারের বাবা শ্যামলকুমার ঘোষের অভিযোগ ২০০৭ সালে মেয়ের বিয়ে হয়। প্রথম কন্যা সন্তানের বয়স ১১ বছর ও দ্বিতীয় কন্যা সন্তানের বয়স ৩ বছর । দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার পর থেকেই তাদের মেয়ের উপর অত্যাচার করতো তার স্বামী, শ্বশুর-শাশুড়ি। এই নিয়ে একাধিকবার ঘরোয়া আলোচনা করা হয়। কিন্তু তারা শোনেনি, অবশেষে আমরা মেয়েকে হারালাম।

আরও বিস্তারিত জানুন  পর পর কন্যা সন্তান হওয়ায় মেমারির গৃহবধূকে খুনের অভিযোগ

 

তিনি আরও জানান এই ধরনের অপারাধ যেন আর কোন মেয়ের সাথে না হয় তার জন্য তিনি কঠোর শাস্তি দাবী করেন।

Related posts

শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী জামাই

E Zero Point

ভয়াবহ আগুনে ভস্মীভূত ২৫ টি ঝুপড়ি

E Zero Point

হিন্দু মহিলার রক্তদানে মুসলমান ধর্ম গুরুর দোয়া – সম্প্রীতির আবহাওয়ায় রক্তদান শিবির মেমারিতে

E Zero Point

মতামত দিন