07/09/2026 : 12:53 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মসজিদে পড়ার সময় নাবালিকা ছাত্রীরদের যৌন হেনস্থার করার অভিযোগ কালনার এক ইমামের বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কালনা, ৭ অগাষ্ট ২০২১:


কালনার উত্তর গোয়ারার একটি মসজিদে পড়াশোনা করানোর সময় নাবালিকা ছাত্রীদের যৌন হেনস্থার করার অভিযোগ উঠলো এক ইমামের বিরুদ্ধে।ঘটনার পর পলাতক অভিযুক্ত ইমাম গিয়াসুদ্দিন শেখ। অভিযুক্তর বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতাদের অভিভাবকরা। কালনা পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছেন।


সন্তানদের আরবী জ্ঞান অর্জন করাতে কালনার উত্তর গোয়ারা মণ্ডল পাড়ার একটি মসজিদে পাঠাতেন অভিভাবকেরা। সেই মসজিদে পড়াশোনা করানোর দায়িত্বে ছিলেন ইমাম গিয়াসুদ্দিন শেখ। এই ঘটনায় শোরগোল ছড়ায় গোয়ার মন্ডল পাড়ার ওই মসজিদ চত্বরে। জানা যায় ওই মসজিদের ইমাম গিয়াস উদ্দিন শেখের কাছে স্থানীয় এলাকার বাসিন্দাদের ছোট ছোট মেয়েরা পড়তে আসত, অনেক ছেলেরাও পড়ত ওই ইমামের কাছে। ছেলেদের ছুটি দেওয়ার পরই ওই বাচ্চা মেয়েদের সাথে অশালীন আচরণ করত মসজিদের ইমাম।

ঘটনাটি মাসখানেক ধরে চললে ইমামের ভয়ে কেউই বাড়িতে বলতে পারেননি। গত বৃহস্পতিবার এক ছাত্রী তার বাড়িতে গিয়ে পুরো ঘটনা খুলে বলার পরই নড়েচড়ে বসে ওই ছাত্রীর পরিবারের লোকেরা। পুরো বিষয়টি চাউর হতেই মসজিদ কমিটির তরফ থেকে ওই ইমামকে সরিয়ে দেয়া হয় অন্যত্র। শনিবার ঘটনাস্থলে কালনা থানা পুলিশ গিয়ে পুরো বিষয়টির খোঁজখবর নেয়। মোট সাত জন নাবালিকা কিশোরীকে তার যৌন লালসার শিকার বানিয়েছিল ওই ইমাম।

Related posts

হাইকোর্টে তৃণমূল লিগ্যাল সেলের রক্তদান শিবির

বকচরায় বামপন্থী ছাত্র যুবদের রক্তদান শিবির

ezeropoint +91 7797331771

সমবায়ের আমানতকারীদের বিক্ষোভ, অবরোধ

ezeropoint +91 7797331771

মতামত দিন