07/09/2026 : 3:33 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দি পৌরসভার নতুন পৌরপ্রশাসক দেবাশীষ চ্যাটার্জী

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৮ অগাষ্ট ২০২১:


কান্দি পৌরসভার নতুন পৌর প্রশাসক নিযুক্ত হলেন দেবাশীষ চ্যাটার্জী। নতুন ভাবে পৌর প্রশাসকের দায়িত্ব পেয়ে বিভিন্ন সংগঠন সম্বর্ধনা দিতে হাজির পৌরসভায়। এদিন কান্দি পৌরসভার প্রশাসকের দায়িত্ব ভার বুঝে নিলেন দেবাশীষ চ্যাটার্জী কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক অপূর্ব সরকারের কাছে।

মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার প্রশাসক হিসেবে নতুন ভাবে নিযুক্ত হলেন বিশিষ্ট রাজনীতিবিদ দেবাশীষ চ্যাটার্জী অন্যদিকে কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাসকে কান্দি পৌরসভার প্রশাসক মন্ডলের ভাইস চেয়ারম্যান করা হলো। গতকাল নবান্নের পক্ষ থেকে কান্দি পৌরসভার প্রশাসক হিসেবে দেবাশীষ চ্যাটার্জীর নাম আসতে বুধার দুপুরে কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকারের কাছথেকে নিজের দায়িত্ব বুঝে নিলেন। দায়িত্ব ভার বুঝে নেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আগামী দিনে কান্দি পৌরসভার সার্বিক উন্নয়ন করতে সচেষ্ট হবেন তিনি,অন্যদিকে কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার সাংবাদিক বৈঠকে জানান রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী এক ব্যাক্তি এক পদ হবার জন্য দেবাশীষ চ্যাটার্জীকে নতুন পৌর প্রশাসক হলেন,তিনি আরো জানান কান্দি পৌরসভার প্রশাসক না থাকলেও বিধায়ক হিসেবে আগামী দিনে একি ভাবে কান্দি পৌরএলাকার উন্নয়নে শামিল থাকবেন।

Related posts

পাহাড়হাটি ব্লকে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা

ezeropoint +91 7797331771

মন্তেশ্বরের শিক্ষিত বেকারদের কাজ চায়ঃ অনুপম ঘোষ

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

ezeropoint +91 7797331771

মতামত দিন