29/08/2026 : 12:25 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

নিষিদ্ধ ট্যাবলেট পাচারকারীকে গ্রেফতার

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৯ অগাষ্ট ২০২১:


গোপন সূত্রে খবর পেয়ে ইয়াবা ট্যাবলেট সহ মালদার দুই পাচারকারীকে গ্রেফতার করল এনসিবি কলকাতা জোনাল ইউনিট। বুধবার গভীর রাতে নিউ টাউন থেকে একটি গাড়ি সহ তাদের গ্রেফতার করা হয়।

ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ৩৭৪ গ্রাম ইয়াবা ট্যাবলেট। জানা গেছে ধৃতরা হলো রেজাউল শেখ এবং রশিদ মিয়া। একজনের বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার কৃষ্ণপুর এবং অপরজনের বাড়ি নরেন্দ্রপুর এলাকায়।

জানা গেছে মালদা থেকে একটি গাড়ি করে কলকাতায় স্থানীয় বাজারে ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।

ঠিক সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে এনসিবি কলকাতা জোনাল ইউনিট নিউ টাউন এলাকায় হানা দিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃত দুই জনকে বারাসত আদালতে পেশ কর হয়।

Related posts

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

E Zero Point

পারলৌকিক কাজের স্থান উদ্বোধন কালনায়

E Zero Point

মাতৃগর্ভে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা কালনা হাসপাতালে

E Zero Point

মতামত দিন