29/08/2026 : 12:31 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ৮০ তম বর্ষের খুঁটি পুজো, এবারের থিম “খেলা হবে”

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৯ অগাষ্ট ২০২১:


১৯৪১ সালে পথ চলা শুরু করা এই পুজো এইবার পা দিল ৮০ বছরে। কোভিড আবহে অনাড়ম্বর ভাবে এইবারের খুঁটি পুজো অনুষ্ঠিত হল। কোনো অতিথি ছাড়াই শুধুমাত্র ক্লাবের গুটি কয়েক সদস্য ও কর্মকর্তা কে নিয়ে উদযাপিত হয়।

পুজো কমিটির তরফে মৃণাল কান্তি কোলে জানান, কোভিড পরিস্থিতিতে বাজেটে কাটছাঁট করা হয়েছে, কারণ স্পনসরশীপের অবস্থা খুব খারাপ আগের বছরের তুলনায় আরো।

সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার জানান এই বারের থিমের নাম “খেলা হবে” , করোনাসুর কে হারিয়ে মা দুর্গার খেলায় জেতার খেলা হবে এইবার এই আশায় বুক বাঁধছে ও থিমে ফুটিয়ে তুলছে পল্লিমঙ্গল সমিতির সদস্যরা।

 

Related posts

নকল গুড় বিক্রী রুখতে প্রশাসনিক নজরদারি প্রয়োজন

E Zero Point

করোনায় আবার এক মৃত্যু, বর্ধমান পৌর শহরে ৭ দিনের সম্পূর্ণ লকডাউন

E Zero Point

প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বই বিতরণ

E Zero Point

মতামত দিন