23/07/2026 : 3:20 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সাংগঠনিক সভা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৪ সেপ্টেম্বর ২০২১:


মালদায় এই প্রথম অনুষ্ঠিত হল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সাংগঠনিক সভা। শনিবার মালদা শহরের বাগবাড়ি এলাকায় আয়োজন করা হয়েছিল এই সভার। সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তালিবানদের প্ররোচনায় যাতে কেউ পা না দেয় সেই সম্পর্কে সচেতন করা হয় এই সভায়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি আনারুল হক সহ প্রায় ৫০ জন কর্মী।

এই বিষয়ে আনারুল হক জানান, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হল আজ। দেশজুড়ে যে তালিবানি আতঙ্কের সৃষ্টি হয়েছে, সেই আতঙ্ক বা প্ররোচনায় যাতে কেউ কান না দেয়, গুজব না ছাড়াই তার পাশাপাশি এই দেশে যাতে কোনো অশুভ শক্তির ছায়া না পড়ে তা সম্পর্কে উপস্থিত সংগঠনের কর্মীদের এবং সাধারন মানুষকে সচেতন করা হয়।



Related posts

সমুদ্রগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী

E Zero Point

পূর্ব বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে আবাসিকদের বিক্ষোভ

E Zero Point

জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

E Zero Point

মতামত দিন