29/08/2026 : 8:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কৃষি কালা কানুন বাতিল, মেমারিতে মিষ্টিমুখ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২০ নভেম্বর ২০২১:


শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন । সিপিআইএম মেমারি ২ এরিয়া কমিটির পক্ষ থেকে সাতগেছিয়া বাজারে একটি পথসভা এবং মিছিল অনুষ্ঠিত হলো ।

সভাস্থলে মিষ্টি বিতরণ করা হয় পাশাপাশি লাল আবির মেখে দিনটিকে উদযাপন করলেন কর্মী-সমর্থকরা । নেতারা জানিয়েছেন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা কৃষক আন্দোলনের জয়ের ফল ।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন এমএলএ তাপস চট্টোপাধ্যায়, মেমারি এরিয়া কমিটির সম্পাদক অশেষ কোঙার সহ অন্যান্য নেতৃত্বরা ।


Related posts

করোনা আবহে এবার কদর কমেছে ভাদু গানের

E Zero Point

সাতসকালে যাত্রীবোঝাই বাস নেমে গেল নয়ানজুলিতে, আহত ৫

E Zero Point

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার নন্দেশ্বর শিব ঠাকুরের সামাজিক বিধি মেনে পূজো

E Zero Point

মতামত দিন