13/07/2026 : 12:02 AM
আমার বাংলা

গ্রামীন চিকৎসকদের সাধারণ সভা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৩১ মে ২০২২:


রবিবার উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে রুরাল ডক্টর অ্যাসোসিয়েশনের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তর ও দক্ষিন ২৪ পরগানা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি জেলা সহ রাজ্যের অন্যান্য জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করে। জানা যায় ২০০০ সাল থেকে গ্রামীন চিকৎসকের সংগঠন হিসাবে স্বীকৃতি পায় এই সংগঠন।

ডাক্তার কৃশানু সিং ও ডাক্তার মুজাফ্ফর হোসেনের নেতৃত্বে এই আলোচনা সভা সংগঠিত হয়। তাদের দাবীগুলোর মধ্যে অন্যতম ছিল বহু গ্রাম্য চিকিৎসক করোনা, সময়ে জীবনের ঝুকি নিয়ে চিকিৎসা করে যাচ্ছে সেই সমস্ত ডাক্তার দের রাজ্য সরকারের স্বীকৃতি ও স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ এর দাবী, প্রশাসনিক হেনস্থার মুখে যাতে না পড়ে, রাজ্য সরকারের ট্রেনিং এর মাধ্যমে যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করুক ইত্যাদি। জানা যায় এই দাবী না মানলে বৃহত্তর আন্দোলনে যাবেন সংস্থার সদস্যরা।

Related posts

প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক

E Zero Point

সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয়লাভ

E Zero Point

কোভিড যোদ্ধা হিসাবে সাংবাদিকদের সংবর্ধনা দিল”সৃষ্টি ড্যান্স একাডেমী”

E Zero Point

মতামত দিন