21/04/2026 : 6:04 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

আনন্দ মেলার উদ্বোধনে পৌরসভার চেয়ারম্যান

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১৪ জুন ২০২২:


মেখলিগঞ্জ মদনমোহন বাড়ী প্রাঙ্গণে সোমবার সন্ধ্যায় সূচনা হলো আনন্দ মেলার । এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস , মেখলিগঞ্জের স্বেচ্ছাসেবী ডাক্তার হীরক জ্যোতি অধিকারী , মেখলিগঞ্জ পৌরসভার ৭ নং , ৫ নং ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনী , সোমা ভৌমিক ও দুলাল দাস সহ প্রমুখ। এদিন ফিতে কেটে আনন্দ মেলার উদ্বোধন করেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস । এরপর অতিথিরা ঘুরে দেখেন মেলা প্রাঙ্গণ ।

মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস বলেন ” মদনমোহন বাড়ী তে বরাবরই মেলার আয়োজন করা হয় । মাঝে দুইবছর কোভিডের জন্য মেলার আয়োজন করা হয় নি । এবার আবার মেলার আয়োজন করা হয়েছে । সকলে মেলায় আনন্দে মেতে উঠবে এই কামনা করি । ”

Related posts

জামালপুরের জৌগ্রাম এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ

E Zero Point

লক্ষাধিক মূক-বধিরদের উন্নয়নে এগিয়ে আসুক সরকারঃ বৈভব কোঠারী

E Zero Point

নাদনঘাটে দুঃসাহসিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি বাড়ি

E Zero Point

মতামত দিন