12/07/2026 : 12:08 PM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

একুশে জুলাইঃ তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠক

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১২ জুলাই ২০২২:


একুশে জুলাই- কে সামনে রেখে খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলের বড় গোপীনাথপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, তৃণমূল কংগ্রেসের একটি কর্মী বৈঠকের আয়োজন করা হয় সোমবার অর্থাৎ ১১ ই জুলাই। প্রসঙ্গত উল্লেখ্য অতিমারীর কারণে গত দুই বছর ভার্চুয়ালি ২১ শে জুলাই শহীদ সমাবেশ করেছিল তৃণমূল কংগ্রেস। এই বছর একুশে জুলাই ফিরছে পুরনো জায়গায়, ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। স্বাভাবিকভাবেই সেই সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


তাই একুশে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশে যোগদান করার প্রস্তুতি বৈঠক আয়োজিত হয় বড় গোপীনাথপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।  উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস কর্মী অমিও কুন্ডু, প্রশান্ত হর,উত্তম দাস, বাপন দাস সহ অনেকে।

Related posts

সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত গুসকরা পুরসভা কর্তৃপক্ষ

E Zero Point

পালসিটে পুলিশ-সিপিআইএম কর্মীদের বচসাঃ মেমারিতে ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া

E Zero Point

মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু ধাত্রীগ্রামে

E Zero Point

মতামত দিন