07/09/2026 : 2:56 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার পথে ১০ জন পূন্যার্থীর মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১ অগাষ্ট ২০২২:


গাড়িতে শর্টসার্কিট থাকায় ১০ জন পূন্যার্থীর মৃত্যু কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায়। স্হানীয় সূত্রে খবর এদিন শীতলকুচি থেকে প্রায় ১৫-২০ জন পুন্যার্থী একটি পিকআপ ভ্যানে চেপে জল্পেশের দিকে যাচ্ছিল ।

চ্যাংরাবান্ধা ধরলা সেতু পার হওয়ার পর জেনারেটর থেকে সেই গাড়িতে শর্টসার্কিট হয় বলে জানিয়েছে কয়েকজন পুন্যার্থী। এরপর তাঁরা অসুস্থ হয়ে পড়েন চালক তাদেরকে চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যান । সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক । মৃত দের বাড়ি শীতলকুচি।

সংবাদসূত্রে জানা যায় গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Related posts

ঘাসফুল ছেড়ে পদ্মফুলেঃ রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ৫

মেমারির গর্ব দিগন্তিকা বোসের জাতীয় পুরস্কার প্রাপ্তি

রাইস মিলের জলে ব্যাপক ক্ষতিগ্রস্ত ধান চাষি

ezeropoint +91 7797331771

মতামত দিন