07/09/2026 : 3:33 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বোমা তৈরির মশলা নিষ্ক্রিয় করা হলো মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৯ এপ্রিল ২০২২:


শনিবার সকালে মেমারি ডিভিসি বাঁধের ধারে বোমা তৈরির মশলা নিষ্ক্রিয় করা হলো। নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন মেমারি থানার আধিকারিকগণ, বোম স্কোয়াডের সদস্য, ফায়ার বিগ্রেডের কর্মী ও মেমারি থানার ডাক্তার।৩০ কিলো বোমা তৈরির মশলা নিষ্ক্রিয় করা হয়েছে বলা জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে মেমারি থানার অন্তর্গত ডাঙ্গা পাড়া গ্রামের বাঁশ বাগানের ধারে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি মাটির ঘরে বোম তৈরীর মসলা উদ্ধার করে মেমারি থানার পুলিশ। উদ্ধারের সময় সেখানে উপস্থিত দুই ব্যক্তি কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

ধৃতদের নাম , কিতাবুল সেখ, বাড়ি ডাঙ্গা পাড়া। অপর জনের নাম বিমল কুমার দাস, বাড়ি বানেশ্বর পুর। পুলিশসূত্রে জানা যায় এই পাউডার থেকেই শব্দ বাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বোমা তৈরী করা হয়। ধৃত দের মঙ্গলবার সকালে বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়েছিল। বর্তমানে বিচার বিভাগীয় তদন্তের জন্য তারা জেল হেফাজতে আছে।

 

 

 

Related posts

বিজেপির পার্টি অফিস নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ জামালপুর থানার আঝাপুরে

ezeropoint +91 7797331771

পুজোর আগেই চলবে দীঘা ও পুরী ট্রেন

ezeropoint +91 7797331771

নতুন প্রজন্মের জন্য সেটটপ বক্স নিয়ে এল সিটি নেটওয়ার্কস লিমিটেড

ezeropoint +91 7797331771

মতামত দিন