29/08/2026 : 4:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে ও আসন্ন কালীপুজোর আগে বস্ত্র বিতরণ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু, মেমারি, ১৭ অক্টোবর ২০২২:


ধর্ম যার যার উৎসব সবার – পশ্চিমবঙ্গের মানুষ এই মন্ত্রে দীক্ষিত তাই হিন্দু মুসলিম যে কোন ধর্মীয় অনুষ্ঠানে একে অপেরর পাশে দাঁড়াতে দেখা যায় মানবিক ধর্মের তাগিদে। ধর্ম, উৎসব আর মানুষের অংশগ্রহণের প্রশ্নে বাঙালি হয়ে ওঠে আরও মানবিক। সব শ্রেণীর মানুষ যাতে তার ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে সমান ভাবে অংশগ্রহণ করতে পারে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় এলাকার ক্লাব, সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার অন্তর্গত কানাইডাঙ্গা গ্রামে সেরকমই চিত্র ধরা পড়লো জিরো পয়েন্টের ক্যামেরায়। ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারক হজরত মহম্মদের জন্মদিন বিশ্ব নবী দিবস ও আসন্ন কালীপুজোর আগে এলাকার অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বেশ কয়েজনকে শীতের জন্য আগাম কম্বল প্রদানও করা হয়।

জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বার্তা বাহক এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ১ ব্লক তৃণমূল যুব সভাপতি মহঃ শাজাহান, মেমারি ১ ব্লক তৃণমূল এসসি, ওবিসি সেলের সভাপতি তাপস বিশ্বাস, পূর্ব বর্ধমান জেলা হিউম্যান রাইটস জেনারেল সেক্রেটারী মহঃ শামীম, সমাজসেবী সেখ সাবির মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রায় ১০০ জন অসহায় মানুষের মধ্যে ইদ-এ-মিলাদুলনবী উপলক্ষ্যে ও আসন্ন কালীপুজোর জন্য বস্ত্রবিতরণ করা হয়। কানাইডাঙ্গা নবীদিবস ও কালীপুজোর মধ্যে যে সেতু রচনা করে দিল তা আগামী প্রজন্মকে সম্প্রীতির বার্তাবাহক রুপে কাজ করবে বলে মনে করা যেতেই পারে।


Related posts

ভাতারে কোয়ারিন্টনে থাকা পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ

E Zero Point

কালনার দুটি সমবায় সমিতির বিরুদ্ধেলক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

E Zero Point

শিশু উদ্যানের উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাখ

E Zero Point

মতামত দিন