06/09/2026 : 11:54 PM
আমার বাংলা

পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় সাফল্য মালদার ভূতনি থানা পুলিশের

জিরো পয়েন্ট নিউজ–সুমিত ঘোষ, মালদা,১৭ ডিসেম্বর ২০২২:


পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় সাফল্য মালদার ভূতনি থানা পুলিশের। মজুত করা আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঝাড়খন্ড সংলগ্ন ভুতনী থানার পুলিশ গোপণসূত্রে খবর পেয়ে অভিযান চালালে এই অস্ত্র উদ্ধার করে। তিনটি অত্যাধুনিক পাইপগান সহ আট রাউন্ড কার্তুজ ভুতনী থানা এলাকার গদাইচরে লুকানো ছিল।

এই অস্ত্র মজুত রাখার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে ভুতনী থানার পুলিশ।ধৃতদের নাম রাজেন্দার মাহাতো (37) ও রামসুরাত মাহাতো (40)। তাদের আজ মালদা জেলা আদালতে তোলা হবে। অভিযুক্তদের জেরা শুরু করেছে পুলিশ। আরো অস্ত্র মজুত রয়েছে কিনা তার খোঁজ করছে পুলিশ।

Related posts

রাজ্যে প্রথম পঞ্চায়েতস্তরে দুর্গোৎসব কার্ণিভালে জনজোয়ার জামালপুরে

আবার জলমগ্ন হলো গুসকরার কয়েকটি ওয়ার্ড

শহীদ সেনাকর্মীর স্মৃতিতে সম্প্রীতির রক্তদান শিবির

ezeropoint +91 7797331771

মতামত দিন