22/04/2026 : 8:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ভাই বোনে মোবাইল নিয়ে ঝগড়াঃ বিষ পান করে আত্মঘাতী বোন

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ২৫ জানুয়ারী ২০২৩:


ভাই বোনে মোবাইল নিয়ে ঝগড়া হওয়ায় মায়ের বকুনিতে অভিমানে বিষ পান করে আত্মঘাতী হলো এক নবম শ্রেণীর ছাত্রী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত লোহার গ্রামে।

সংবাদসূত্রে জানা যায় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের লোহার গ্রামে লক্ষী ঘড়ুই নামে কিশোরী মোবাইল নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া হওয়ায় মা মেয়েকে লক্ষী ঘড়ুই কে বকুনি দেওয়ায় অভিমানে বাড়িতে বিষ পান করে।

বিষয়টি পরিবারে অন্যান্য সদস্যরা জানতে পেরে তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা পর স্বাস্থ্যের অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক।

মঙ্গলবার সন্ধ্যায় সুস্থতা বোধ করায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাবা ডিসচার্জ করে নিয়ে বাড়ি নিয়ে আসছিল লক্ষ্মী ঘড়ুইকে। আসার সময় রাস্তাতেই অসুস্থতাবোধ করায় মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে লক্ষী ঘরুই কে। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন।


পরিবার সূত্রে জানা যায় লক্ষী ঘড়ুই মন্তেশ্বর সতী কৃষ্ণ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায় এই ঘটনায় পরিবারে ও লোহার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

নতুন সাজে সজ্জিত খাগড়া টাউন আউটপোস্ট

E Zero Point

রাজ্যের সকলকে বিনামূল্যে করোনার টীকাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

গঙ্গাসাগর মেলাঃ গঙ্গাসাগরে গ্রিন করিডোর, এবারের মেলায় আঁটোসাঁটো ব্যবস্থা

E Zero Point

মতামত দিন