29/08/2026 : 11:22 PM
আমার বাংলা

অসুস্থ ভাইকে কিডনি দান দিদির

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৪ ফেব্রুয়ারি ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত লহনা গ্রামে রবীন্দ্র কিশোর মন্ডল দীর্ঘদিন কিডনি রোগের সমস্যায় ভুগছেন। তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। কলকাতা একটি হাসপাতালে চিকিৎসকের পরামর্শে কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন, তারই জন্য দিদি বন্দনা মন্ডল ভাই রবীন্দ্র কিশোর মন্ডলকে নিজের একটি কিডনি দান করবেন বলে জানা যায়।

কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে ডাক্তারি ও আইনি প্রক্রিয়ার জন্য শুক্রবার মন্তেশ্বর ব্লক অফিসে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস ও মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বি এম ও এইচ ডঃ তন্ময় মন্ডলের নিকট সমস্ত কাগজপত্র পরীক্ষা-নিক্ষা করালেন দিদি বন্দনা মন্ডল।

Related posts

প্রধান শিক্ষকের মানবিক উদ্যোগ মেমারিতে

E Zero Point

নজরে মিড-ডে-মিলঃ মেমারির স্কুলে পরিদর্শন

E Zero Point

শিড়রায় থেকে আদ্রাহাটি যাবার প্রধান রাস্তায় যান চলাচল বন্ধ

E Zero Point

মতামত দিন