13/07/2026 : 4:49 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা মেমারি শহর তৃণমূল কংগ্রেসের

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৪ ফেব্রুয়ারি ২০২৩:


দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিস সহ পেট্রোল. ডিজেল, গ্যাসের দাম বাড়ছে। কেন্দ্র সরকারের বাজেটও সাধারণ মানুষের পক্ষে নয়। কেন্দ্রীয় সরকারের মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে মেমরি শহর তৃণমূল কংগ্রেস কমিটির ১৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ইছাপুর পূর্ব পাড়ায়  একটি পথসভা করা হয়।

উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি স্বপন ঘোষাল, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, আইএনটিটিইউসি সভাপতি আসরফ আলী সেখ, ওয়ার্ড সভাপতি সেখ মিরাজুল সহ সকল শাখা সংগঠন ও ওয়ার্ড সভাপতিবৃন্দ। এই পথসভাকে কেন্দ্র করে পুলিশি ব‍্যবস্থা ছিল নজরকাড়া।

Related posts

মহিলা পুলিশ ছাড়া অভিযানে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ বর্ধমানে

E Zero Point

পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পেশ করা হলো স্মারকলিপি

E Zero Point

রাজ্য খাদি মেলার শুভ উদ্বোধন

E Zero Point

মতামত দিন