29/08/2026 : 3:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ওষুধের দোকান থেকে মোবাইল চুরি মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩ মার্চ ২০২৩:


মেমারিতে কি দিন দিন চুরির ঘটনা বাড়ছে? এবার সন্ধ্যায় ওষুধের দোকান থেকে চুরি গেল মোবাইল ফোন। জানা যায় শুক্রবার সন্ধ্যা ৬-৩০ নাগাদ মেমারি হাসপাতালের কাছে নিউ নিরাময়ের ওষুধের দোকান থেকে একটি মোবাইল চুরি করে নিলো চোর।

দোকানের মালিকের কাছ থেকে জানা যায়, ঔষুধের দোকানের কর্মচারীরা যখন সকলে ওষুধ দিতে ব্যস্ত ঠিক সেই সময়ই কাউন্টারের পাশ থেকে চুরি করে নেই মোবাইলটি সবার অলক্ষ্যে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কাস্টমার হয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি দুবার চেষ্টা করার পর ফোনটি নিয়ে চম্পট দেয়।

সন্ধ্যার সময় এই ভাবে দোকানের ব্যস্ত সময় মোবাইল চুরি যাওয়ার ঘটনায় নিউ নিরাময় কর্তৃপক্ষ বেশ হতাশ। মেমারি থানায় চুরির অভিযোগ করা হবে বলে জানা যায় দোকান মালিকের কাছ থেকে।

Related posts

উত্তর প্রদেশের নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গে বিক্ষোভ কর্মসূচি

E Zero Point

নাবালিকাকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার মেমারির যুবক

E Zero Point

ক্ষেতমজুর দ্বারা সমবায়ের কর্মকর্তারা ঘেরাও হলেন কালনাতে

E Zero Point

মতামত দিন