07/09/2026 : 8:14 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি শহর জয় হিন্দ বাহিনীর নতুন মুখ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৬ মার্চ ২০২৩:


গত বছর জানুয়ারি মাসে  মেমারি শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি সৌরভ ঘোষ ও চেয়ারম্যান আশরাফুল আলমের আত্মপ্রকাশ হয়েছিল এবার জেলা সভাপতি রবীন নন্দী নতুন দুই মুখকে মনোনীত করলেন।
বুধবার মেমারি নতুন বাসষ্ট্যান্ডে শহর সভাপতি স্বপন ঘোষাল এক দলীয় কর্মীসভায় জানান এবছর মেমারি শহর তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন শহর যুব তৃণমূল কংগ্রেস, এস.সি. ওবিসি, আইএনটিটিইউসি, বঙ্গজননী, মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটি ঘোষণা হলেও ছাত্রপরিষদ ও জয়হিন্দ বাহিনীর নতুন কমিটির ঘোষণা বাকী ছিল আজ মেমারি শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর নতুন সভাপতি হলেন সুনীল চৌধুরী ও চেয়ারম্যান সন্তু নায়েক।
নতুন বাসষ্ট্যান্ডের এই সভাতেই মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর নব নিযুক্ত সভাপতি সুনীল চৌধুরী ও চেয়ারম্যান সন্তু নায়েকের হাতে নিয়োগপত্র তুলে দেন শহর সভাপতি স্বপন ঘোষাল।  শহর সভাপতি সহ সকল নেতৃত্ব এবং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়।  জয় হিন্দ বাহিনীর দুই নেতায় জানান শহর সভাপতি নেতৃত্বে তারা দলের স্বার্থে কাজ করবেন।

Related posts

বড়শুলে দিবারাত্র সিঙ্গেলস ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ezeropoint +91 7797331771

লকডাউন অমান্যঃ মেমারির একাধিক সব্জী ব্যবসায়ী আটক

ezeropoint +91 7797331771

রানিগঞ্জের এনএসবি রোডে ধ্বস

ezeropoint +91 7797331771

মতামত দিন