07/09/2026 : 3:49 PM
খেলা

এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা বেরুগ্রামে

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ২২ নভেম্বর ২০২৩:


গত ১৯ নভেম্বর প্রয়াতা’ অস্মিতা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে অস্মিতা স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বেরুগ্রাম ফুটবল মাঠে এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। কামারকুণ্ডু মহিলা ফুটবল টিম, আরামবাগ বিশালক্ষ্মী মাতা কোচিং সেন্টার, রসুলপুর মহিলা ফুটবল টিম ও সগড়াই অ্যাথলেটিক ক্লাব অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।

চূড়ান্ত পর্যায়ের খেলায় সগড়াই অ্যাথলেটিক ক্লাব কামারকুণ্ডু মহিলা ফুটবল ক্লাবকে ৩-১ ব্যবধানে হারিয়ে জয়ী হয়। এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে  ও দর্শকদের উৎসাহ উদ্দীপনায় বেরুগ্রাম ফুটবল ময়দান মুখরিত হয়ে ওঠে।

এলাকার বিশিষ্ট জনেদের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী জগবন্ধু রায়। উনি এলাকার মানুষকে ফুটবল খেলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।

Related posts

কৌশিক মজুমদার স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা মেমারিতে

ezeropoint +91 7797331771

জন্মদিনের পার্টির পর করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

ক্রিকেট ম্যাচে পরিবেশ সচেতনতার বার্তা জামালপুরে

মতামত দিন