07/09/2026 : 4:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে দুটি বাইক সংঘর্ষে আহত ৪

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩০ নভেম্বর ২০২৩:


দুটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ মেমারিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি মায়েরকোল পাড়া সংলগ্ন এলাকায় মেমারি-সাতগেছিয়া রোডে সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বাইক দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। দুই বাইক চালক কিসসিন্দা নিবাসী সেখ আরিফ ও মেমারি দিঘীর পাড়া এলাকার পাপ্পু সোনা রায় গুরুতর ভাবে আহত হয়।

কেষ্টপুর নিবাসী জিৎ কৈবর্ত্য ও মহাদেব কৈবর্ত্য অল্প বিস্তর আহত হয়। জানা যায় আহতদের স্থানীয়রা তড়িঘড়ি মেমারি গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে অবস্থার অবনতি হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান তারা দ্রুতগতি বাইক চালাচ্ছিল ও বাইক চালক ও আরোহী কেউই হেলমেট পড়ে ছিল না।

Related posts

মেমারি লকডাউনঃ রাতে অযথা বাইক নিয়ে ঘোরাঘুরি, ২০ জন আটক

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটে জনকল্যাণ সমিতির পুজোর উদ্বোধনে জেলা পরিষদের ভূমি কর্মাদক্ষ।

ezeropoint +91 7797331771

বিধায়িকার উপস্থিতিতে পথশ্রী অভিযানের রাস্তা উদ্বোধন

মতামত দিন