30/08/2026 : 12:57 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি লকডাউনঃ রাতে অযথা বাইক নিয়ে ঘোরাঘুরি, ২০ জন আটক

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৬ মে ২০২১:


করোনা মোকাবিলায় দু’সপ্তাহের জন্য কার্যত লকডাউন ঘোষণা রাজ্য সরকারের। যদিও সরকারের ভাষায় ‘কড়া বিধিনিষেধ’ বলা হচ্ছে। শনিবার নবান্নে মুখ্যসচিব ঘোষণা করেন, রবিবার সকাল ৬ টা থেকে ৩০ মে পর্যন্ত সকল স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি প্রতিষ্ঠান বন্ধ। সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান (জরুরি পরিষেবা ব্যতীত) বন্ধ থাকবে। বিনোদন ক্ষেত্র বন্ধ, শপিং, রেস্টুরেন্ট, সুইমিং পুল, বিউটি পার্লার বন্ধ। খুচরো দোকান, সবজি-ফল-মুদিখানা-দুধ ও মাংসের দোকান সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

কিন্তু মেমারি শহরে নির্ধারিত সময়ের পরেও কিছু দোকান বাজার খোলা থাকতে দেখা যায়। যদিও মেমারি পৌরসভার পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সচেতনতা প্রচার করা হয়েছে। তার পাশাপাশি মেমারি থানা পুলিশ লকডাউন নিয়ন্ত্রণের জন্য মেমারির রাস্তায় রাস্তায় অভিযান চালায়।

অন্যদিকে রাতে মেমারি চকদিঘী রোড ও বামুনপাড়া মোড় মেমারি থানার থেকে পুলিশি অভিযান চালানো হয়। অযথা বাইক ও চারচাকা নিয়ে ঘোরাঘুরি করছেন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ ও চেকিং করছেন। এখনও পর্যন্ত মোট ২০ টি বাইক আটক করা হয়েছে।

মেমারি থানা থেকে পুলিশ অফিসার সুদের সিং, ত্রিদীব রাজ , স্বপন মন্ডল, সামাউর রহমান মেমারির বিভিন্ন রাস্তায় লকডাউন নিয়ন্ত্রণের জন্য অভিযান চালায়।

Related posts

পুলিশের পক্ষ থেকে শিশুদিবস পালন মেমারিতে

E Zero Point

গলায় ছুরি ঠেকিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, সালিশি সভায় অভিযুক্তকে আড়াল করে রাখার অভিযোগ

E Zero Point

মানুষকে যাত্রা মুখী করতে অভিনব উদ্যোগ

E Zero Point

মতামত দিন