07/09/2026 : 1:28 PM
আমার বাংলা

১০০ দিনের কাজের বকেয়া টাকার জন্য সহায়তা কেন্দ্র মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ :


মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেইমতো তার ফর্ম ফিলাপ করার জন্য তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশে মেমারি-১ নং ব্লকের অন্তর্গত ১০ টি অঞ্চলের সহায়তা কেন্দ্র খুলেছে। মেমারি-১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি সহায়তা কেন্দ্র পরিদর্শনে যান রবিবার।

সঙ্গে উপস্থিত ছিলেন বিকাশ হাঁসদা সভাপতি মেমারী ১ নং পঞ্চায়েত সমিতি, মৃন্ময় ঘোষ শিক্ষা কর্মাধ্যক্ষ মেমারী ১ নং পঞ্চায়েত সমিতি, তশমিনা খাতুন নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মেমারী ১ নং পঞ্চায়েত সমিতি, স্বরাজ ঘোষ সভাপতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ, মোহাম্মদ শাহজাহান সভাপতি মেমারী ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি, মীর পারভেজ উদ্দিন সভাপতি মেমারী ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল।

Related posts

মানসিক অবসাদের জেরে আত্মঘাতী স্কুল ছাত্রী

ezeropoint +91 7797331771

রাজ্য সরকারের লকডাউনে শুনশান মেমারি সোনাপট্টী

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৪৩ জন, সুস্থ ৪৪ জন, দেখুন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে

ezeropoint +91 7797331771

মতামত দিন