30/07/2026 : 4:31 AM
বাংলাদেশবিদেশ

বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা

জিরো পয়েন্ট নিউজ – কাজী নূর, বাংলাদেশ, ১৫ মে ২০২৪ :


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ মে বিকেল ৫টায় শহরের পোস্ট অফিস পাড়ার মুন্সী মিনহাজ উদ্দিন রোডে বিএসপি এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ মুস্তাফিজুর রহমান।আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি মামুন আজাদ।


সংগঠনের সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজলের পরিচালনায় কবিতা পাঠ করেন, কবি আবু দাউদ মোসলেহ উদ্দীন রতন, আহমেদ মাহবুব ফারুক, রাজ পথিক, কাজী নূর, সঞ্জয় নন্দী, অ্যাড. মাহমুদা খানম, অরুণ বর্মন, ভদ্রাবতী বিশ্বাস, জাহিদুল ইসলাম যাদু, নাজমুন নাহার, আশরাফুল হাসান বিপ্লব, হেলাল উদ্দীন, কুমারী শ্রাবন্তী সরকার, শ্রী হাজারী লাল সরকার, ইরফান খান, সানজিদা ফেরদৌস, আমিনুল ইসলাম, শরীফ হোসেন ধীমান প্রমুখ।

Related posts

দ্বিতীয় ভ্যাকসিনেও সফলতা দাবি রাশিয়ার

E Zero Point

সম্মেলনে মাস্ক পরা বাধ্যতামূলক কিন্তু মাস্ক পড়েননি ট্রাম্পঃ রিপাবলিকানদের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ট্রাম্প

E Zero Point

নতুন বিতর্কে ট্রাম্প

E Zero Point

মতামত দিন