01/08/2026 : 12:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

হরি গুরুচাঁদ সরনীর উদ্বোধন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৭ জুলাই ২০২৪ :


প্রতিবছর বর্ষার সময় জলমগ্ন ও কাদায় ভরে যেত হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে যাওয়ার রাস্তা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল ঢালাই রাস্তার। অবশেষে প্রতিক্ষার অবসান হল। প্রায় ৩৫০ মিটার মন্দির অভিমুখে যাওয়ার জন্য ঢালাই রাস্তার উদ্বোধন হল বুধবার।

পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত নিমো ১ অঞ্চলের পারিজাত নগর বটতলা বাজার থেকে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির পর্যন্ত নতুন ঢালাই রাস্তার উদ্বোধন ও হরি গুরুচাঁদ সরনী  নামকরণ ফলকের উন্মোচন করলেন পূর্ব বর্ধমান জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য তসনিমা খাতুন, সমীরণ মজুমদার, কালীদাস বাড়ুই, অশোক বিশ্বাস, মন্দির কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য তথা মেমারি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  ড. কৃষ্ণপদ বিশ্বাস সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ।

এদিন ডঙ্কা কাশি শঙ্খধ্বনি সহযোগে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন এলাকার মা বোনেরা। উদ্বোধক নিত্যানন্দ ব্যানার্জি  সার্বিকভাবে আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি এলাকাবাসী।

Related posts

স্টেট ব্যাংকের মেগা ক্রেডিট ক্যাম্প মেমারিতে

E Zero Point

জামালপুরের নবগ্রামের পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত

E Zero Point

ফেরে ছন্দে ফিরল ভাতার কৃষক বাজারের মাছের বাজার

E Zero Point

মতামত দিন