01/06/2026 : 4:13 PM
অন্যান্য

চলন্ত বাসের মধ্যে কুপিয়ে খুন, গ্রেপ্তার খুনি যুবক

জিরো পয়েন্টনিউজ,বিশেষ সংবাদাতা, ১৭ সেপ্টেম্বর ২০২৪ :


পূর্ব বর্ধমানে কেতুগ্রাম থানার দুই নম্বর ব্লকের গোপালপুর গ্রামে  চলন্ত বাসের মধ্যে নাবালিকা ছাত্রীকে কুপিয়ে খুনের পরই চলন্ত বাস থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত যুবকের। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস টিকে আটক করে। পাশাপাশি খুনির সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই খুনিকে ধরেও ফেলে পুলিশ। স্বাভাবিকভাবেই নিজের আত্মীয়ের পাশে বসে যাবার সময় চলন্ত যাত্রীবাহী বাসের ভিতরেই যুবকের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম বাবু শেখ। তার বাড়ি কাটোয়ার হরিপুর গ্রামেই। তার বাবার সবজির ব্যবসা রয়েছে। খুনের ঘটনায় অভিযুক্ত বাবু মাদক সেবন করতো বলেও পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত কিশোরীর নাম আরসিদা খাতুন (১৫) ওরফে জ্যোতি। সে কাটোয়া থানার হরিপুর গ্রামের বাসিন্দা। আরসিদা কাটোয়া ডিডিসি গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। দুদিন আগে কেতুগ্রামের আন্না গ্রামে মাসির বাড়িতে বেড়াতে এসেছিল। এদিন নিহতের মাসি শম্পা বিবি তাঁর পাঁচ বছরের ছেলে ও জ্যোতিকে নিয়ে বাসে কাঁদরা থেকে বাড়ি ফিরছিলেন।

কুমোরপুর বাসস্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে যেতেই একটি ইটভাটার সামনে ওই বাসে কালো প্যান্ট সাদা জামা পরে এক যুবক ওঠে। জানা গেছে, বাসের প্রথম গেটের পর দ্বিতীয় সিটে জানালার ধারে বসেছিল জ্যোতি। পাশেই ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন মাসি শম্পা। অভিযোগ, তাঁর সামনেই ছুরি বের করে কিশোরীর গলায় একাধিকবার কোপ মারে অভিযুক্ত বাবু শেখ। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে মেয়েটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই পুলিশ খুনি কে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারনা এর পিছনে প্রেমঘটিত কারণ থাকতে পারে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম: সপ্তম পর্ব

E Zero Point

দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন

E Zero Point

ভারতে আটকে পড়ার বিষয়ে পোর্টালে প্রথম ৫ দিনে ৭৬৯ জন বিদেশী পর্যটকের নাম নথিভুক্তকরণ

E Zero Point

মতামত দিন